২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে ‘একুশ আমার অহংকার’

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিজুড়ে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘একুশ আমার অহংকার’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 06:40 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ ফেব্রেুয়ারি থেকে প্রতিদিন রাত সাড়ে ৭টায় প্রচার হবে। দেশের গান, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আলোচনা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ ও একুশের কবিতা দিয়ে অনুষ্ঠানের পর্বগুলো সাজানো হয়েছে।

জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল হাসান বাদলের সঙ্গে এ অনুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন তরুণ উপস্থাপক হিসেবে মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল, ফারহীন মাহমুদ খান ও শারমিন মুস্তারী নাজু।

অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক রোমানা শারমীন ও চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য।