ম্যাট্রিক্স’য়ের মায়ালোকে প্রিয়াঙ্কা চোপড়া
ম্যাট্রিক্স সিনেমাটি দিয়ে একটা সময় বদলে গিয়েছিল হলিউডের দৃশ্যপট। একশন সিনেমার চিন্তাও বদলে গিয়েছিল- বদলেছিল ধারণা। আর সেই ধারবাহিকতা শুরু হয় নতুন ট্রেন্ড। এবার সবাইকে অবাক করে দিয়ে যুগান্তকারী এই ফ্র্যাঞ্চাইছির সঙ্গে যুক্ত হলেন সাবেক বিশ্ব সুন্দরী- বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
দ্য ম্যাট্রিক্স প্রথম মুক্তি পায় যুক্তরাষ্ট্রে ১৯৯৯ সালের ৩১ মার্চ এবং সারা পৃথিবীব্যাপি আয় করে প্রায় ৪৬ কোটি মার্কিন ডলার। এতো বছর পরে এসেও এর আবেদন নষ্ট হয়নি একেবারেই। বরং একের পর এক পর্ব মাতিয়ে রেখেছে বিশ্ববাসীকে।
সম্প্রতি চতুর্থ কিস্তি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। সবাই ভাবছেন- কেমন হবে এবারের ম্যাট্রিক্স?
আর তখনই শোনা গেল এই খবর। এটি প্রায় নিশ্চিত যে ‘ম্যাট্রিক্স ফোর’-এ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা।
তবে এখনই জানা যাচ্ছে তার চরিত্রটি কেমন হবে। মারপিটে চরিত্র যে হবেই এটা বোঝা যাচ্ছে অবশ্য আগে থেকেই। কারণ ‘কোয়ান্টিকো’ সিরিজেও তাকে তেমনভাবেই দেখা গেছে।
প্রিয়াঙ্কার হাতে এখন আরো আছে রুশো ব্রাদার্সের পরিচালনায় অ্যামাজ়ন প্রাইমের সিরিজ় ‘সিটাডেল’।
নেটফ্লিক্সের ছবি ‘উই ক্যান বি হিরোজ়’-এও আছেন অভিনেত্রী। অরবিন্দ আদিগার উপন্যাস ‘দ্য হোয়াইট টাইগার’ অবলম্বনে এই ছবিটিতে আরও আছেন রাজকুমার রাও।
প্রিয়াঙ্কার মুক্তিপ্রাপ্ত শেষ হিন্দি ছবি ছিল ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রথম বড় পর্দায় আসে ‘ম্যাট্রিক্স’ ছবি। এর পর একে একে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রেভলিউশনস’।
২০২১ এর ২১ মে মুক্তি পাবে ম্যাট্রিক্স ফোর।
