২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার চলচ্চিত্র থেকে বাদ পড়লেন ফেরদৌস

যে চলচ্চিত্রের শুটিংয়ে কলকাতা গিয়ে ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ‘কালো তালিকাভূক্ত’ হয়ে দেশের ফিরতে হয়েছিল সেই ‘দত্তা’ চলচ্চিত্র থেকেও বাদ পড়ছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 10:32 AM

Updated : 08 Apr 2022, 04:56 PM

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রটির বিলাসবিহারির চরিত্রে অভিনয় করছিলেন ফেরদৌস; তার চরিত্রে কলকাতার অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে নেওয়া হয়েছে বলে খবর দিয়েছে কলকাতার গণমাধ্যমগুলো।

ফেরদৌসের জন্য অপেক্ষায় থাকলেও কলকাতায় যাওয়ার ক্ষেত্রে ফেরদৌসের নিষেধাজ্ঞা এখনও না কাটায় বাধ্য হয়ে তাকে বাদ দিতে হয়েছে বলে জানিয়েছেন পরিচালক নির্মল চক্রবর্তী।

ডিসেম্বর থেকে আবারও ছবির শুটিং শুরু করবেন; এতে বিজয়ার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।