২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রে জয়া

‘বিসর্জন’ ও ‘বিজয়া’র পর কলকাতার নির্মাতা কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ নামে নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2019, 07:45 PM

Updated : 10 Oct 2022, 09:29 PM

কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে, দুই মহিয়সী নারীর গল্পে নির্মিত হবে ছবিটি। এতে জয়ার সঙ্গে আরেক চরিত্রে থাকবেন চূর্ণী গাঙ্গুলি। এতে ‍গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলি। এতে তার ‘অর্ধাঙ্গিনী’র চরিত্রে দুইজনের মধ্যে কে থাকবেন তা এখনও নিশ্চিত করেননি এ নির্মাতা।

এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ চলচ্চিত্রে জয়ার সঙ্গে কৌশিক গাঙ্গুলি অভিনয় করেছেন।

Image
ছবি: ফেইসবুক থেকে নেওয়া। 

ছবি: ফেইসবুক থেকে নেওয়া। 

অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রের মূখ্য চরিত্রে জয়া-চূর্ণী অভিনয় করলেও  কলকাতার আরও দুই অভিনয়শিল্পী অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্যকেও দেখা যাবে এতে।

অক্টোবরের শেষের দিকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ছবিটি। জয়া ইতোমধ্যে অতনু ঘোষের ‘রবিবার’ ও সৌকর্য ঘোষালের ‘ভূত পরী’-র শুটিং সম্পন্ন করেছেন।

‘রবিবার’ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়।