২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কা নয়, কার্তিকের জুটি হলেন আলিয়া

সঞ্জয় লীলা বানসালীর ছবি মানেই নতুন চমক। এরমাঝেই সালমান খান এবং আলিয়া ভাটকে নিয়ে ‘ইনশাআল্লাহ’ সিনেমার শুটিং বাক্সবন্দী হতেই তার পরের ছবি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। আর সেই ছবিতে থাকছেন হালের সেনসেশন কার্তিক আরিয়ান এবং আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2019, 05:20 PM

Updated : 08 Apr 2022, 04:48 PM

‘গাঙ্গুবাই’ নামের এই নতুন সিনেমায় আলিয়ার আগে সঞ্জয়বাহিনী কথা বলেছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। সবকিছু ঠিকঠাকও ছিল। এরমাঝেই হঠাৎ খবর এলো- প্রিয়াঙ্কা নয় আলিয়াকেই দেখা যাবে কার্তিকের বিপরীতে।

ওদিকে কার্তিকের চরিত্রেও প্রথমে রনবীর কাপুরকে ভেবেছিলেন পরিচালক। সেটাও হলো না।

এই ব্যাপারে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া না জানা গেলেও সারা আলী খানের ভক্তরা ঠিকই প্রতিক্রিয়া জানাচ্ছেন।

খবর আসা মাত্রই সারাকে নিয়ে চিন্তিত তার ভক্তরা। কারণ বলিউডে সারা’র ‘কার্তিক-প্রীতি’ জানে না- এমন কাউকে খুঁজে পাওয়াই দায়। সেখানে আলিয়ার মত মেধাবী শিল্পীর দিকে কার্তিক আরিয়ান ঝুঁকে গেলে সারা’র কি হবে, তা নিয়ে ভাবনার শেষ নেই ভক্তদের।

আলিয়া রনবীরের সঙ্গে চুটিয়ে ডেট করছেন জেনেও সারাহ যেহেতু বলিউডের নতুন হার্টথ্রব- তার জন্য চিন্তার কমতি নেই বলিউড-প্রেমীদের।

প্রসঙ্গত, সালমান এবং আলিয়াকে নিয়ে বানসালীর পরিকল্পিত সিনেমা ‘ইনশাআল্লাহ’ আপাতত আলোর মুখ দেখছে না। এ ছবিটির পরিকল্পনা স্থগিত হওয়াতে সালমান সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে বলেছেন, তাতে তাদের বন্ধুত্বে কোনও ফাটল ধরবে না।

আর আলিয়া ভাট বলেছেন, তাকে এই পরিচালকের নতুন সিনেমায় দেখা যাবে অচীরেই। আর সেই থেকেই গাঙ্গুবাই সিনেমায় আলিয়ার যুক্ত হওয়ার খবর জোড়ালো হয়েছে।