২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারা এবং ইব্রাহীমের যুগলবন্দী ফটোশুট

‘হ্যালো’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন সারা আলী খান এবং ইব্রাহীম আলী খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2019, 11:58 AM

Updated : 08 Apr 2022, 04:48 PM

সাইফ আলী খান এবং অমৃতা সিং’য়ের এই দুই সন্তান বলিউডের পরিচিত মুখ। সারা আলী ইতিমধ্যে সিনেমায় ঝলক দেখালেও ইব্রাহীম এতোদিন নিজেকে রেখেছিলেন সোশাল মিডিয়া পর্যন্তই।

এই প্রথম তারা দুইজন কোনও অফিসিয়াল ফটোশুটে অংশ নিলেন। তাও আবার প্রচ্ছদের ফটোশুট।

আবু জানি এবং সন্দীপ খোসলার উৎসবের পোশাকে সারাকে যেন লাগছে অমৃতার ষোড়শি আদলের ফিরে আসা রূপ। ওদিকে ইব্রাহীম ঠিক যেন সাইফের ‘ওলে ওলে’ যুগ নিয়ে ফিরে এলেন।

সারা সিনেমাতে ব্যস্ত দিন কাটাচ্ছেন বটে। কিন্তু ইব্রাহীম বলিউডে কাজ করবেন কি না- তা নিয়ে এতদিন আলাপ হলেও সমাধান পাওয়া যায়নি।

এই ফটোশুট বলিউডের “ইব্রাহীম-আলাপ” আবার জাগিয়ে তুললো।

উল্লেখ্য, বাবা সাইফ আলী কখনই চাননি সারা অভিনয়ে আসুক। ইব্রাহীমের ব্যাপারে তার কি চাওয়া- সেটা অবশ্য এখনও জানা যায়নি। তবে তৈমুরকে নিয়ে সোশাল মিডিয়াতে খবর তৈরি করতে কখনো আপত্তি জানাননি সাইফ এবং তার বর্তমান স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান।