২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হাজার পর্বে ‘একাত্তর সকাল’

দুই হাজারতম পর্বে পদার্পণ করল একাত্তর টেলিভিশনের সকালের আয়োজন ‘একাত্তর সকাল’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2019, 10:03 AM

Updated : 08 Apr 2022, 04:48 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবারে দুই হাজার পর্বের যাত্রা পূর্ণ করবে এই অনুষ্ঠান। শুরু থেকেই সংবাদ শিরোনামের পাশাপাশি দৈনিক প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান প্রধান খবর, খবরের পর্যালোচনা ও জনসাধারণের মতামত নিয়ে সাজানো হয়‘একাত্তর সকাল’।

ছয় বছর আগে শুরু হওয়া এ অনুষ্ঠানে থাকে বিশেষ ব্যক্তিবর্গের মতামতসহ নানান আয়োজন। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক সমসাময়িক সমস্যা ও সমাধান নিয়ে পর্যালোচনা।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা প্রযোজক মাজহারুল মাসুম। এর উপস্থাপনা করছেন ফারহানা রহমান, তানিয়া রহমান, রুবাইয়াৎ অদিতি, রাকিব হাসান, নিলুফা জাহান তিথী।