২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানি লিওনি নাচবেন কোনালের গানে

বলিউড তারকা সানি লিওনির জন্য ‘সানি সানি’ শিরোনামে একটি আইটেম গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী কোনাল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 08:15 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে থাকছে গানটি। তারা জানান, আইটেম গানটির পেছনে কোটি টাকা খরচ করছেন তারা। ২৫ অগাস্ট কলকাতার একটি স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

কোনাল বলেন, “এটি একটি হৃদয়গ্রাহী গান; গাওয়ার সময় নেচে নেচে গাইছিলাম। শুধু আমি নয়, রেকর্ডিংয়ের সময় যারা ছিলেন, সবাই নাচছিলেন। সংগীত পরিচালকের নির্দেশনায় আমি আমার মতো করে গেয়েছি। স্ক্রিনে বাকিটা উপস্থাপন করবেন সানি লিওনি।”

এটিকে আইটেম গান না বলে ‘সেলিব্রেশন সং’ বলতে চাইলেন কোনাল, “এটি উদযাপনের গান। যে কোনো উৎসবে এ গানটির মাধ্যমে ভরপুর নাচানাচি করা যাবে।”

সানি লিওনিকে একজন ‘সংগ্রামী মেয়ের’ প্রতীক হিসেবে অ্যাখায়িত করে তার মতো বলিউড তারকার জন্য গাইতে পেরে ভালো লাগার কথা জানারেন এ সংগীতশিল্পী।

মুম্বাইয়ে সানি লিওনিকে নিয়ে গানটির শুটিং হবে ৯ সেপ্টেম্বর।

ঢাকায় ছবির শুটিং শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে নির্মিতব্য এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে থাকছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।

এবার বাংলা‌দে‌শের চল‌চ্চি‌ত্রে সা‌নি লিওনি  

পুরনো খবর:

এবার বাংলা‌দে‌শের চল‌চ্চি‌ত্রে সা‌নি লিওনি