২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ঊর্মিলা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসাপাতালে ভর্তি আছেন ছোটপর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 06:51 PM

Updated : 08 Apr 2022, 04:37 PM

জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে শনিবার থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি আছেন ঊর্মিলা; পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার ডেঙ্গু জ্বর ধরা পড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন তার মা তৃপ্তি কর।

এ অভিনেত্রী এখনও হাসপাতালেই ভর্তি আছেন; মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার মা।

২০০৯ সালে একটি সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা ঊর্মিলা এবার ঈদেও বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন। অসুস্থতার কারণে বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ করতে পারছে না।

ঊর্মিলা ছাড়াও চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের অভিনেতা আলমগীর, চিত্রনায়িকা ববি, উঠতি অভিনেতা শরিফুল রাজ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন; তারা সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন।