স্কেটিং থেকে মডেলিংয়ে
শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন স্কেটার হিসেবে পরিচিত পাওয়া উঠতি মডেল সুমাইয়া চৌধুরী কৃতিকা।
শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস স্কুল থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এবার এইচএসি পরীক্ষা দিয়েছেন তিনি।
মাঝ ছয়েক আগে স্কেটবোর্ডে হাতেখড়ি হয় তার। বলেন, “আমিই দেশের প্রথম নারী স্কেটার। স্কেটিং শুরুর পর থেকেই দেশের বাইরে যাওয়ার একাধিকবার সুযোগ পেয়েছি। নিজেকে গুছিয়ে নিচ্ছি। স্কেটিং আমার খুব ভালোলাগার একটি কাজ।”
এর বাইরে সম্প্রতি মডেলিংয়েও নিজেকে শাণিত করছেন কৃতিকা। ম্যাজিক আইল্যান্ড পার্ক ও হেলমেট পরার সচেতনতা নিয়ে দুইটি ওভিসিকে কাজ করেছেন তিনি। সামনে একাধিক টিভিসি ও টিভি নাটকে কাজের বিষয়ে কথা এগিয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে শিগিগিরই নাটকে দেখা যাবে তাকে।
“ইচ্ছে আছে সবসময় ভালো কিছু কাজ করব যাতে আমাকে সবাই আমাকে মনে রাখে। নতুন হিসেবে তাই আমি একটু বেশি বেছে বেছে কাজ করি।”
ইতোমধ্যে তিনি রঙ বাংলাদেশ, বিবিয়ানা, বাংলার মেলা, সাদাকালোসহ বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিং করেছেন।
