ডালাস উৎসবে বাংলাদেশের ৪ চলচ্চিত্র
‘বিশ্বের আঙিনায় বাংলা ছবি’ এই প্রতিবাদ্য নিয়ে প্রতিবছরের মতো এ বছরও সৃজনের হাট আয়োজন করছে ৪র্থ বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস ২০১৯।
আগামী ২-৪ অগাষ্ট আমেরিকার এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে ভারত ও বাংলাদেশের ৮টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বাংলাদেশের নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’, আবদুল্লাহ মোহম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং এস এম কামরুল আহসান লেনিনের 'ঘ্রাণ'। এছাড়া ভারতের ‘আহারে’, ‘ফার্নিচার’, ‘পুপা ও প্রসারিণী’।
উৎসব সমন্বয়ক তারেক ইয়াসিন উজ্জ্বল বলেন “বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য সকল বাঙালির যার যার অবস্থান থেকে কাজ করা উচিৎ, তাই সৃজনের হাট প্রতিবছর ৩ দিনব্যাপী এ উৎসব আয়োজন করে সামনে আরো বড় কলেবরে আয়োজনের পরিকল্পনা আছে।”
