২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের পাইনউড স্টুডিওতে ঢাবি’র ‘ক্যাম্পাস ক্লাইমেক্স’

ঢাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের গল্পে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্যাম্পাস ক্লাইমেক্স’ নির্বাচিত হলো পাইনউড স্টুডিও’র ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশনে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2019, 06:25 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

ইংল্যান্ডের বিখ্যাত পাইনউড স্টুডিও’র অধীনে প্রতিবছর আয়োজন করা হয় লিফট অফ গ্লোবাল নেটওয়ার্ক ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশন। এই বছর এই প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’।

নির্বাচিত চলচ্চিত্র গুলোকে বিশ্ব দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এই প্লাটফর্ম এর মূল উদ্দেশ্য। এছাড়া সেশনের দর্শক ও বিচারকদের রায়ের সেরা ছবিগুলোর নির্মাতারা তাদের পরবর্তী ছবি নির্মাণের জন্য পাইনউড স্টুডিওর সহযোগিতা পাবে।

‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিৎ দে। এটি তার প্রথম ছবি। চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে ক্যাম্পাস জীবনকে ঘিরে।

প্রথম নির্মাণেই এমন পাইনউড স্টুডিও’র এ স্বীকৃতি প্রসঙ্গে নির্মাতা জিৎ বলেন, “ছাত্র অবস্থায় একটি ফিল্ম বানিয়েছি। তাই এটি নিয়ে তেমন কোন উচ্চাকাঙ্ক্ষা আমার নেই। তবে এধরণের আন্তর্জাতিক স্বীকৃতি পরবর্তীতে আর ভাল কাজ করার জন্য একটি বড় প্রেরনা।”

চলচ্চিত্রটির চিত্রগ্রহনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ হক। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীর খাইরুল বাসার, আফসানা আশা, মৃত্যুঞ্জয় মজুমদার, মীর লোকমান প্রমুখ।