২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মম’র বলিউড যাত্রা নিয়ে সংশয়

বছর দুয়েক আগে অভিনেত্রী জাকিয়া বারী মম বলিউডে পা ফেলার ঘোষণা দিলেও ছবিটি এখনও আলোর মুখ দেখেনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 08:28 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

ফায়সাল সাঈফ নামে এক উঠতি পরিচালকের নাম চূড়ান্ত না হওয়া সেই ছবির কেন্দ্রিয় নারী চরিত্রে অভিনয়ের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রের এ নায়িকা।

তার প্রায় বছর দুয়েক পর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চলচ্চিত্র নিয়ে নিজের সংশয়ের কথা জানালেন তিনি।

Image
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

আলাপচারিতার শুরুতে ছবিটি নিয়ে ‘কিছু বলার নেই’ জানালেও পরে খোলাসা করলেন, ছবির কাজটি হয়তো স্থগিত হয়ে গেছে অথবা অন্য কিছু।

“ছবিটা তখনই হওয়ার কথা ছিল। কিন্তু জটিলতার কারণে পিছিয়ে যায়। তারপর আর কাজটা হয়নি।”

আদৌ হবে কি না তারও কোনও সদুত্তরও পাওয়া যায়নি ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা এ অভিনেত্রীর তরফ থেকে।

“আবার যদি সেটা সেটা জানাবো।”

শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসা এ অভিনেত্রীর বড়পর্দায় অভিষেক হয় তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। পরে রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ নামে আরেক চলচ্চিত্রে দেখা যায় তাকে।