২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের সুরে রাব্বি’র ‘তোমার কথা মনে পড়ে’

নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 06:04 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

‘আমিতো ভালা না’খ্যাত হালের সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন। এবার জয় শাহরিয়ারের কথা, সুর ও সংগীতে গাইলেন তিনি।

‘তোমার কথা মনে পড়ে’ শিরোনামের লোকসুরের গানটির মিউজিক ভিডিও বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা।

গানটি প্রসঙ্গে জয় বলেন, “অনেকের সাথেই কাজ করেছি। শেষ ক’বছরে কামরুজ্জামান রাব্বিকে আমার এ সময়ের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী মনে হয়েছে বলেই ওর জন্য গান করেছি। সাধারণত লোকগান আমার করা হয় না। এবার করতে পেরে আমার ভালো লেগেছে। বাকিটা নির্ধারণ করবেন আমাদের শ্রোতারা।”

কামরুজ্জামান রাব্বি বলেন, “জয় শাহরিয়ার ভাইয়ের গানের ভক্ত অনেক আগে থেকে। তার লেখা, সুরে গান গাইতে পারাটা আমার জন্য দারুণ আনন্দের। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা শ্রোতারা বলবেন।”

গানটি আজব রেকর্ডস এর ইউটিউব ছাড়াও  জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ- শুনতে পাবেন শ্রোতারা।