চঞ্চল-তিশার ‘স্বর্ণমানব-২’
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে লাশের ভেতর দিয়ে সোনা আর মাদক পাচার নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘স্বর্ণমানব-২’।
এর আগে ২০১৮ সালে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে নির্মিত হয় নাটক ‘স্বর্ণমানব’।
পেটের মধ্যে সোনার বার পাচারকে কেন্দ্র নির্মিত নাটকটি দর্শক মহলে দারুণ সমাদৃত হয়। ইতোমধ্যেই ইউটিউবে ৩৯ লাখের বেশি বার দেখা হয়েছে নাটকটি।
নতুন গল্পে ‘স্বর্ণমানব’ নাটকের দ্বিতীয় পর্ব নির্মাণ প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, “এ ধরনের কাজগুলো যত হবে, মানুষ তত সচেতন হবে। সামাজিক নানা অসঙ্গতিগুলো নাটকে তুলে ধরতে পারলে নাটকের গল্পেও ভেরিয়েশন আসে, আবার সামাজিক সচেতনতাও তৈরি হয়।”
চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে ২৬ জানুয়ারি রাত ৮টায়।
