ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন ফারুকী ও শফিউজ্জামান
চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এব বছর ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও সাংবাদিক শফিউজ্জামান খান লোদী।
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হক-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’।
কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এ পুরস্কার চালু করেন। আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরই ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর অনাম্বড়র অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ বছর নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি হয়নি, ১২ জানুয়ারি পুরস্কাপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সৈয়দ হাসান ইমাম, আবদুল্লাহ আবু সায়ীদ ও আনোয়ারা সৈয়দ হক। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাবেয়া খাতুন।
