২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি দিচ্ছেন অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিল ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী তিনজন দৃষ্টিপ্রতিবন্ধীকে তার প্রতিষ্ঠান এজেআই গ্রুপ অব কোম্পানিজে চাকরি দিতে যাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2018, 01:36 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা পারভীন আক্তার ও রিপা তাবাসসুম এবং সমাজবিজ্ঞান থেকে পাস করা পারুল বেগমের হাতে শনিবার তিনি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন।

শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার একটি পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত জলিল।

“ওই অনুষ্ঠানে তিনি পিছিয়ে পড়া তরুণদের কর্মসংস্থানের ঘোষণা দেন। প্রাথমিকভাবে ইডেন মহিলা কলেজের দৃষ্টিহীন তিনজন শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।”

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ৮ নম্বর ফ্লোরে শনিবার বেলা ১১টায় নিয়োগপত্র দেওয়ার ওই আনুষ্ঠানিকতা সারা হবে।

অনন্ত জলিল এজেআই গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপের আরেক প্রতিষ্ঠান ‘মুনসুন ফিল্মস’ প্রতিষ্ঠা করে কয়েক বছর ধরে সিনেমাও নির্মাণ করছেন তিনি।

বাস্তবেও 'নায়ক' অনন্ত  

নির্মাতার দুর্দিনে পাশে দাঁড়ালেন অনন্ত