২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সে দুই চলচ্চিত্র

স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকে প্রদর্শিত হবে দুই চলচ্চিত্র ‘ফাইভ ওয়েডিংস’ ও ‘হ্যালোইন’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 08:23 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

প্রতিষ্ঠানটির তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নম্রতা সিং গুজরাল পরিচালিত ‘ফাইভ ওয়েডিংস’ ২৬ অক্টোবর ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই দিন মুক্তি হচ্ছে।

এতে অভিনয় করেছেন রাজকুমার রাও ও নার্গিস ফাখরি। এছাড়াও অভিনয় করেছেন বো ডেরেক, ডেমি মোরেক ও ক্যান্ডি ক্লার্কসহ আরো অনেকে।

একই দিনে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া হরর ছবি ‘হ্যালোইন’। ১৯৭৮ সালে জন কার্পেন্টারের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় আসেন সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স। হ্যালোইনের রাতে এই সিরিয়াল কিলারের টার্গেট ছিল বেবিসিটাররা।

পরে এর বেশ কয়েকটি সিক্যুয়াল হলেও প্রথমটির নামের মর্যাদা রাখতে পারেনি কোনোটিই। তাই এবার সম্পূর্ণ নতুন রূপে আসছেন মাইকেল মায়ার্স। ৪০ বছর আগের দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া লরি স্ট্রোড আবারও মুখোমুখি হবে সিরিয়াল কিলারের। শুধু তার জীবনই নয়, আরো অনেকের জীবন রক্ষা করতেই এবার লড়াইটা হবে লরির। লরি স্ট্রোড হিসেবে আবারও পর্দায় আসছেন জেমি লি কার্টিস এবং সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স চরিত্রে ফের দেখা যাবে নিক ক্যাসেলকে।