সেন্সর ছাড়পত্র পেল ‘গোয়েন্দাগিরি’
বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল নাসিম সাহনিকের চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন নির্মাতা।
তিনি বলেন, “বাংলাদেশে গোয়েন্দা ধারার চলচ্চিত্র নিয়ে বেশ গোছানো পরিকল্পনা রয়েছে আমার। এই চলচ্চিত্রটি সেই পরিকল্পনার প্রথম প্রকাশ। আরও বেশকিছু চিত্রনাট্য রেডি আছে। সেগুলো ধাপে ধাপে করবো। গোয়েন্দাগিরি আমার প্রথম সিনেমা। এই সিনেমায় এক দল শখের গোয়েন্দাদের সাহসী অভিযান দেখানো হয়েছে।”
এতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শম্পা হাসনাইন। তিনি বলেন, ‘‘চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট পাওয়ায় আমি ভীষণ আনন্দিত।”
চলচ্চিত্রটির প্রযোজনার দায়িত্বে আছে প্রযোজনা প্রতিষ্ঠান আম্মাজান ফিল্ম। সহযোগী প্রযোজনায় আছে ক্রোমোমিডিয়া।
২০১২ সাল থেকে চলচ্চিত্রটির পরিকল্পনা শুরু হলেও ২০১৩ সালে চিত্রনাট্যের কাজ হয় এবং ২০১৬ ও ২০১৭ সালে অধিকাংশ ছবির শুটিং সম্পন্ন হয়। ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে চলচ্চিত্রটির শুটিং হয়।
চলচ্চিত্রের লেখক টীমে ছিলেন রাশেদ শাওন, আপেল মাহমুদ, জিনাত হোসেন যুথী ও নাসিম সাহনিক।
এছাড়া চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ।
