২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেলো ‘হালদা’

ইতালিতে অনুষ্ঠিত ‘রিলিজিওন টুডে ফিল্ম ফেস্টিভাল’ চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেলো হালদা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2018, 06:45 PM

Updated : 08 Apr 2022, 07:09 PM

সেরা ফিচার ফিল্ম হিসেবে আবারও পুরস্কৃত হলো হালদা। ইতালিতে অনুষ্ঠিত ‘রিলিজিওন টুডে ফিল্ম ফেস্টিভাল’-এ সেরা চলচ্চিত্র হিসেবে বুধবার রাতে এ পুরস্কার গ্রহণ করেন তৌকির আহমেদ।

ইতালি থেকে পুরস্কার গ্রহণের আগে তৌকির আহমেদ গ্লিটজকে বলেন, “গ্র্যান্ড প্রিক্স পুরস্কার যে কোন উৎসবের সর্বোচ্চ পুরস্কারটি। হালদা এটা পেয়েছে। একটু আগেই ঘোষণা এলো। হালদা তুরস্ক, বেলজিয়াম, ইসরাইল, ভারত, ইতালি, আমেরিকা, কানাডা, আলজেরিয়া, কোরিয়াসহ বেশকিছু দেশের চলচ্চিত্রের সঙ্গে লড়াই করেছে। মোট ২৮টি দেশ এ উৎসবে অংশ নেয়।”

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে ‘হালদা’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে। আমরা ক’জন প্রযোজিত হালদা বাংলাদেশে মুক্তি পায় ২০১৭ সালের ১ ডিসেম্বর। এ পর্যন্ত বেশকিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি।

এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামানসহ অনেকে।