২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সে আসছে ‘ভেনম’

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে সুপারহিরো ছবি ‘ভেনম’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2018, 05:42 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

মার্ভেল কমিকসের চরিত্র ভেনমকে নিয়ে নির্মিত এ ছবির পরিচালক রুবেন ফ্লেইশার। অভিনয় করেছেন টম হার্ডি, মিশেল উইলিয়ামস, রিজ আহমেদসহ আরো অনেকে।

ছোটবেলায় স্যাম রেইমির স্পাইডারম্যান ট্রিলজিতে যাকে দেখে বাচ্চারা ‘কালো স্পাইডারম্যান’ বলে সম্বোধন করতো। তিনিই কমিক দুনিয়ায় ‘ভেনম।’ দু’মাস আগে সিনেমাটির টিজার প্রকাশ পেলেও তাতে দর্শকদের মন একদমই ভরেনি। টিজারে যে একবারের জন্যও নতুন ভেনমের লুক প্রকাশ করা হয়নি। তবে দর্শকদের এই অতৃপ্তি ঘুচিয়ে দেয় ছবির ট্রেইলার। প্রকাশের পরপরই ট্রেইলারটি সবার দৃষ্টি আকর্ষণ করে।

‘ভেনম’রূপে টম হার্ডিকে দেখে মন ভরে যায়। মাত্র ৮ ঘন্টায় ৫০ লক্ষেরও অধিক ভিউ যোগানো ট্রেইলারটিই বলে দিচ্ছে, দর্শকদের মন জয় করেছে এই নতুন ভেনম। এর আগে স্যাম রেইমির স্পাইডারম্যান ট্রিলজির শেষ পর্বে ভেনমকে দেখা গেলেও তা দর্শকদের খুব একটা মাতাতে পারেনি। আর কমিকে যে অ্যান্টি-হিরো দাপিয়ে বেড়ায়, তাকে সিনেমার গল্পে সাইডকিক বানিয়ে দিলে দর্শকদের মানতে কষ্ট হওয়াটাও স্বাভাবিক।

তবে এবার পরিচালক রুবেন ফ্লিশার সেই ভুল করেননি মোটেও। এডি ব্রক ওরফে ভেনম চরিত্রটিকেই গল্পের মূলে রেখেছেন তিনি। ট্রেইলারেও তার নমুনাই দেখা গেছে। কমিকের মতোই ব্যক্তি এডি ব্রক ও ভেনমের আদর্শিক অন্তর্দ্বন্দ ট্রেইলারেই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক ও অভিনেতা টম হার্ডি।Attachments area