২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কণ্ঠে রবীন্দ্রনাথের ‘কেটেছে একেলা’

তরুণ দুই শিল্পীর কন্ঠে প্রকাশিত হলো রবীন্দ্রসংগীত ‘কেটেছে একেলা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 06:01 PM

Updated : 08 Apr 2022, 07:06 PM

রবীন্দ্রনাথের ‘কেটেছে একেলা’ গানে কণ্ঠ মেলালেন সংগীতশিল্পী তানভীর দাউদ রনি ও লুশা মির্জা। গানটি ইউটিউবের মাধ্যমে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ঢুলি।

গত ২৩শে সেপ্টেম্বর গানটি ঢুলির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটির শিল্পীদ্বয় একই গুরুর শিষ্য। দুজনেই গান শিখেছেন ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে। গান করার পাশাপাশি সংগীত আয়োজক ও কীবোর্ডিস্ট হিসেবে প্রশংসা কুড়িয়েছেন রনি।

গানটি গাওয়া প্রসঙ্গে এ শিল্পী বলেন, “আমার ছোটবেলার গানের বন্ধু লুশা। একই সঙ্গে গানের চর্চা করেছি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তার সঙ্গে েএকই গানে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে। গানটির সঙ্গীতায়োজন করেছি আমি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ‘পার্থিব’ ও ‘মেঘদল’-এর সদস্য কিবরিয়ার প্রতি।”

এদিকে লুশা মির্জা রনির সঙ্গে গান করা নিয়ে বলেন, “অনেক দিন ধরেই ইচ্ছে ছিল ছোটবেলার গানের বন্ধু রনির সঙ্গে গান করার। রনি আমার বহু গানের সংগীত পরিচালক থাকলেও একসঙ্গে কখনো গাওয়া হয়নি। এবার ট্র্যাক রেডি হয়ে গেলে তাকে অনুরোধ করি গাইবার জন্য। এবারে তিনি রাজি হন। গানের পাশাপাশি ইলানের পরিচালনায় এই নতুন মিউজিক ভিডিওটি নিয়েও আমি বেশ আশাবাদী।”

মিউজিক ভিডিও নির্মাণ করেছে জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাণকারী প্রতিষ্ঠান ই-মিউজিক।