ছায়ানটে ‘প্রাণের খেলা’
বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর ছায়ানট মিলনায়তনে ‘প্রাণের খেলা’ শীর্ষক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী শামা রহমান ও মোস্তাফিজুর রহমান তূর্য।
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।
আরেক শিল্পী শামা রহমান ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘ভুবনজোড়া আসনখানি’, ‘অমল ধবল পালে লেগেছে’, ‘দীপ নিবে গেছে মম নিশীথসমীরে’, ‘সকরুণ বেণু বাজায়ে কে যায়’, ‘আমার খেলা যখন ছিল’, ‘তবু মনে রেখো যদি দুরে যাই চলে’সহ বেশকিছু গান পরিবেশন করেন।
যন্ত্রানুষঙ্গ সহযোগে ছিলেন তবলায় ইফতেখার আলম ডলার, এসরাজে অসিত বিশ্বাস ও কী-বোর্ডে বিনোদ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
