২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনারের গানে ত্রিভুজ প্রেমের গল্প

শুধু গান মুক্তি দিয়ে এখন আর ঝুঁকি নিতে চাইছেন না প্রযোজকরা। তাই মিউজিক ভিডিও কিংবা নাটকের গল্পের আড়ালে গানকে জনপ্রিয় করার কৌশল বেছে নিয়েছেন তারা। হরহামেশাই নাটকে ব্যবহৃত গান পরবর্তীতে তারকাশিল্পীদের অভিনয়ে মিউজিক ভিডিও আকারে মুক্তি পাচ্ছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 06:33 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

ঈদ টেলিফিল্মের জন্য ব্যবহৃত হলো সংগীতশিল্পী মিনারের নতুন গান। এ মিজানের কথায় এর সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। বাংলাভিশনে প্রচার হওয়া ‘যদি তুমি জানতে’ নামের ঈদের বিশেষ টেলিফিল্মটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

সংগীতশিল্পী মিনারের গানের সঙ্গে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন ও নিরব। নাটকে প্রকাশের পর ১ সেপ্টেম্বর মিউজিক ভিডিও আকারে এটি প্রকাশ করেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’।

গানটি প্রসঙ্গে গীতিকার এ মিজান গ্লিটজকে বলেন, “মিনারের সঙ্গে এটি আমার প্রথম গান। আহম্মেদ হুমায়ূন দারুণ সুর-সংগীত করেছেন। জাকারিয়া সৌখিন টেলিফিল্মের গল্পটি আমাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন বলেই আমি এই গানটি লিখতে পেরেছি।  টেলিফিল্মে গানে অংশ বিশেষ প্রচারের পর থেকেই শ্রোতা দর্শকরা পুরো গানটি শোনার আগ্রহ প্রকাশ করেন। শ্রোতা দর্শকদের কথা মাথায় রেখেই তাড়াতাড়ি পুরো গানটি ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। আর সেই সুযোগটি করে দিয়েছেন সিএমভি। গানটি প্রকাশের পর থেকে অন্যরকম সাড়া পাচ্ছি সবার কাছে।”

 

গানের-ভিডিওটিতে উঠে এসেছে ত্রিভুজ প্রেমের গল্প। যেখানে বিয়ের আনুষ্ঠানিকতা হয় নিরব-মেহজাবীনের। অন্যদিকে এই বিয়ের আগুনে মনে মনে পুড়ে ছাই হয়ে যান প্রেমিক অপূর্ব। গানের কথাতেও উঠে এসেছে সেই প্রেমময় হাহাকারের প্রতিধ্বনি।