২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিয়ঁস ফ্রসেজে ‘ঘ্রাণ’

রাজধানীর অলিয়ঁস ফ্রসেজ দো ঢাকার মিলনায়তনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে কামরুল আহসান লেনিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘ্রাণ’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 01:14 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

এতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, সাবেরি আলম, ফজলুর রহমান বাবু, নির্ঝরসহ আরও অনেকে।

ছবিটি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ৪১তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে।

ছবিটির জন্য ফ্রান্সের ইন্টারন্যাশনাল দ্যু ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক পুরস্কৃত হয়েছেন পরিচালক লেলিন।

 প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অপু রোজারিওর সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন লেলিন। এরপর সহকারী হিসেবে তারেক শাহরিয়ারের ’কালিঘর’,  মোরশেদুল ইসলামের ’শরৎ ৭১’ ও তারেক মাসুদের ‘মাটির ময়না’সহ অনেক সিনেমায় যুক্ত ছিলেন।