২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণিমার সঙ্গে আড্ডায় সাবিলা নূর ও ইরফান সাজ্জাদ

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ শিরোনামে আরটিভির সেলিব্রেটি টকশোতে আড্ডায় মেতেছেন ছোটপর্দার তরুণ দুই অভিনয়শিল্পী সাবিলা নূর ও ইরফান সাজ্জাদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 04:01 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

শনিবার রাত ১০টায় প্রচার হবে পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত।

তিনি জানান, অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের তারকাদের। আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয় উঠে আসে। এবারও তেমনটায় থাকছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।

আরটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সংগীতশিল্পী আসিফ আকবরকে নিয়ে নির্মিত পর্বটি প্রচার হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে হাজির হচ্ছেন সাবিলা-ইরফান।