২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিথিলার মুখোমুখি অঞ্জন দত্ত

ঈদ অনুষ্ঠানে মিথিলার মুখোমুখি হয়েছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 08:06 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

ঈদ অনুষ্ঠানমালায় দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তকে নিয়ে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে টেলিভিশন চ্যানেল বাংলাভিশন।

ছোটপর্দার জনপ্রিয় তারকা মিথিলার উপস্থাপনায় অনুষ্ঠানটি সম্প্রতি ধারণ করা হয়েছে। অঞ্জন দত্তের গান, সিনেমা ও নানা অজানা বিষয় নিয়ে আলাপচারিতায় সাজানো হয়েছে ‘বেলা বোস তুমি পারছো কি’  শিরেনামের অনুষ্ঠানটি।

অনুষ্ঠান নিয়ে অঞ্জন দত্ত বলেন, “আমাকে নিয়ে বাংলাভিশনের অনুষ্ঠান পরিকল্পনা আমার কাছে ভালো লেগেছে। তাই রাজি হয়েছি। অনুষ্ঠানে দর্শক আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করি, ভালো লাগবে।”

ঈদের তৃতীয় দিন বিকাল সোয়া ৫টায় প্রচারিত হবে এই অনুষ্ঠান। এটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।