২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা দিবসে একুশে টিভিতে ‘আমার মা আমার পৃথিবী’

বিশ্ব মা দিবসে একুশে টিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আমার মা আমার পৃথিবী’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 05:42 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

অভিনেত্রী শর্মিলী আহমেদের উপস্থাপনায় এ অনুষ্ঠানে সন্তানদের নিয়ে অংশ নিচ্ছেন চার অভিনেত্রী।

রিচি সোলায়মান তার ছেলে প্রথম, বাঁধন ও তার মেয়ে সায়রাকে নিয়ে; ফারজানা চুমকি তার ছেলে ফারশাদকে নিয়ে এবং দীপা খন্দকার তার ছেলে আদ্রিককে নিয়ে মা দিবসে আসছেন দর্শকদের সামনে।  

শর্মিলী আহমেদ বলেন, “জীবনে বহু মাধ্যমে অভিনয় করেছি । এ অনুষ্ঠান মা’কে কেন্দ্র করে বলেই আমার দুর্বলতা আছে। আমিও একজন মা। আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।”

অনুষ্ঠানটি গ্রন্থণা ও প্রযোজনা করেছেন দীপু হাজরা। তিনি বলেন, “ধরনের দিক দিয়ে আলোচনা অনুষ্ঠানের মত হলেও মা ও সন্তানদের বিভিন্ন পারফরমেন্সে পুরো অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পেয়েছে। উপস্থিত প্রত্যেক মাই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত ও ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও সন্তানদের তারা কীভাবে সময় দেন, সন্তানের প্রতি দায়িত্ব কীভাবে পালন করেন সেটাই এখানে উঠে এসেছে।”

রোববার দুপুর ১২টায় একুশে টিভিতে অনুষ্ঠানটি দেখতে পাবেন দর্শকরা।