পহেলা বৈশাখে সাউন্ডটেকের আয়োজন
পহেলা বৈশাখকে সামনে রেখে অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক প্রকাশ করবে দেশের জনপ্রিয় শিল্পীদের নতুন নতুন গান।
সাউন্ডটেক-এর ম্যানেজিং ডিরেক্টর সুলতান মাহমুদ বাবুল বললেন, “সাউন্ডটেক সবসময়ই সারা বছর গান মুক্তি দেয়ার পাশাপাশি সকল বিশেষ দিন, উৎসবে বিশেষ আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না।
আমাদের এবারের আয়োজনে দেশের জনপ্রিয় শিল্পীদের বেশকিছু নতুন গান এবং সেগুলোর মিউজিক ভিডিও আমরা মুক্তি দেব।
আশা করছি সাউন্ডটেকের এই আয়োজন শ্রোতা-দর্শকদের বৈশাখের আনন্দকে আরো বাড়িয়ে তুলবে।”
সাউন্ডটেকের বৈশাখী আয়োজনে যে গানগুলো প্রকাশ হতে যাচ্ছে সেগুলো হলো- ‘রাত জাগা দুটি চোখ কি আশায় জেগে রয়।’
গানটি গেয়েছেন বেবী নাজনীন। আহমেদ রিজভীর কথায় সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত করেছেন মুশফিক লিটু।
‘তোর কথা ভাবে মন’ গানটি গেয়েছেন কাজী শুভ ও স্বরলিপি। কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন অভি আকাশ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
‘ঝুল বারান্দা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন এফ এ সুমন। কথা লিখেছেন নীহার আহমেদ। সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন পঙ্কজ।
‘মাশা আল্লাহ’ গানটি গেয়েছেন কাজী শুভ। ইশতিয়াক রুপুর কথায় সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি।
‘তোকে ছাড়া বাঁচা হলো দায়’ গানটি গেয়েছেন কনা। এ গানটির কথাও লিখেছেন ইশতিয়াক রুপু। সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি।
শামীম আশিক গেয়েছেন ‘দুঃখ’ গানটি। কথা লিখেছেন জহুর কবীর। সুর ও সংগীতায়োজনে শামীম আশিক।
‘তোর চোখেতে’ গানটি গেয়েছেন বিন্দিয়া খান ও শাহাদাৎ। কথা লিখেছেন শাহরিয়ার শাওন।
‘বান্ধবী টু’ গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিন্স হাবীব। কথা ও সুর করেছেন ইউনুস হাকিম। সংগীতায়োজন করেছেন অমিত।
‘নদী আর মানুষ’ গানটি গেয়েছেন জাহাঙ্গীর সাইদ। কথা ও সুর করেছেন কবির বকুল। সংগীতায়োজনে রয়েছেন কলকাতার রকেট মন্ডল।
