২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিয়মিত বিগ বাজেটের সিনেমা প্রযোজনা করব’

জন্মদিনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাকিব খান ফিল্মস’ থেকে নিয়মিত বিগ বাজেটের চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিলেন চিত্রনায়ক শাকিব খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 09:52 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ অভিনেতার জন্মদিন উপলক্ষে ‘শাকিব খান অফিসিয়াল’ শিরোনামে ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শাকিব বলেন, “আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বিগ বাজেটের সিনেমা প্রযোজনা করব। এর মধ্য দিয়ে এপার-ওপার বাংলাকে একটি প্ল্যাটফর্মে আনতে চাই।”

তিনি আরও বলেন, “আমার প্রযোজনা প্রতিষ্ঠানে আমি যেমন অভিনয় করব তেমনি নতুনদেরও সুযোগ করে দেব। অনেক পুরনো নির্মাতারা এখন আর সিনেমা বানান না। তাদের আবার ফিরিয়ে আনতে চাই।”

তার বিশ্বাস, বাংলাদেশি চলচ্চিত্র একদিন আন্তর্জাতিকভাবে এগিয়ে যাবে।

অনুষ্ঠানের ফাঁকে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিনকে ঘিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রাত বারোটার পর থেকেই প্রচুর শুভেচ্ছা পাচ্ছি। শুটিং ইউনিটে সহকর্মীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেছে। শুভাকাঙ্খীদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছি।

আমি যাদের জন্য আজকের এই শাকিব খান তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা থাকলো। আমি সবার কাছে ঋণী।”

অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজ, প্রযোজক ইকবালসহ বঙ্গবিডির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।