২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরাটের জীবনে ‘অসাধারণ নারী’ আনুশকা

‘নারীরা পুরুষের সমান নয়, সমানের চেয়েও বেশি’ আন্তর্জাতিক নারী দিবসে তার ‘জীবনের অসাধারণ নারী’ আনুশকাকে ট্যাগ করে এমনই বার্তা দিলেন বিরাট ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 08:15 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের বিশেষ বার্তা দিলেন বিরাট কোহলি । নিজের টুইটার অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে তিনি সম্মান জানিয়েছেন বিশ্বের সমস্ত নারীদের ।

এনডিটিভি সূত্রে জানা গেছে, এই ভিডিও বার্তায় বিরাট বলেছেন, “আপনার কি মনে হয়, নারী এবং পুরুষ সমান? না, নয়। সমান হলে আমার ভালই লাগত। যৌন নিপীড়ন, সম্মানহানি, ভ্রূনহত্যা, পারিবারিক হিংসা, হুমকি..এই তালিকা দীর্ঘ। এত সব সামলেও জীবনের সমস্তক্ষেত্রেই নারীরা উজ্জ্বল।

এরপরও কি মনে হয় মেয়েরা পুরুষের সমান? না, তারা সমানের থেকেও বেশি। বিশ্বের সব নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই । প্রতিটি দিবসই নারী দিবস..”

ভিডিওটি পোস্ট করার সময় বিরাট লিখেছেন, “আপনার জীবনের অসাধারণ নারীকে ট্যাগ করুন।”

বিরাটের জীবনের সেই ‘অসাধারণ নারী’ যে আনুশকা, সেটা তার ট্যাগ দেখেই বোঝা যায় ।

 

নারী দিবসে বিরাটের এই উপহার পেয়ে স্বভাবতই ভীষণ খুশি আনুশকা শর্মা। নারীদের নিয়ে স্বামীর এই ভাবনায় গর্বিতও বোধ করছেন তিনি ।

তিনিও ইনস্টাগ্রামে নারী দিবসের পোস্ট দিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন তার সেই কাছের মানুষদের, যারা তার স্বাধীনতার মূল্য দিয়েছেন।