২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার বিজয়ী ফ্রান্সিস ম্যাকডর্মান্ড

‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং, মিসৌরি’চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন ফ্রান্সিস ম্যাকডর্মান্ড।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 11:22 AM

Updated : 08 Apr 2022, 06:00 PM

বাফটা, গোল্ডেন গ্লোবসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারে ইতিমধ্যেই সম্মানিত ৬০বছর বয়সী অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডর্মান্ড ।

‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং, মিসৌরি’চলচ্চিত্রে অভিনয় করে এবার অর্জন করলেন ৯০তম অস্কারটিও ।

পুরস্কার পাওয়ার পর নিজের ছেলেকে বললেন,  “জানি, তুমি আমার জন্য গর্ববোধ করো।”

এবার অন্য যারা সেরা অভিনেত্রী হিসেবে অস্কারে মনোনীত হয়েছিলেনন, শ্যালী হকিন্স, ‘দ্য শেইপ অব ওয়াটার’,মার্গট রব্বি,‘আই,টনিয়া’, সাইরস রনান, ‘লেডি বার্ড’, এবং মেরিল স্ট্রিপ, ‘দ্য পোস্ট’।