২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আব্দুল করিম স্মরণে প্রামাণ্যচিত্র

১৫ ফেব্রুয়ারি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০২ তম জন্ম বার্ষিকী। জন্মদিনে তার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 07:50 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

বাংলা লোকগানের চিরস্মরণীয় নাম শাহ আব্দুল করিম। তার ১০২তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে ঈগল মিউজিক। বাউল সম্রাটের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্রটির  গ্রন্থনা এবং পরিকল্পনা করেছেন সারোয়ার শুভ।

১৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এটি।

এ প্রসঙ্গে সারোয়ার শুভ বলেন, “ শাহ আব্দুল করিমের জন্মভিটা ও তার স্মৃতিবিজড়িত নানা স্থানে চিত্রায়িত হয়েছে । এতে কথা বলেছেন তার পরিবার, ভাবশিষ্য ও স্থানীয় লোকজন।”

 

এ প্রসঙ্গে ঈগল মিউজিকের চেয়ারম্যান কচি আহমেদ বলেন,  “শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে আমরা সচেষ্ট। মরমী এই কবিকে শ্রদ্ধা জানাতেই ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন এবং কর্ম নিয়ে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছি।

এর  মাধ্যমে এখনকার তরুণ প্রজন্ম বাউল সম্রাট সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবে। আমরা বাউল গানের এই সাধক কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।”

এ প্রসঙ্গে বাউল পুত্র শাহ নুর জালাল করিমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “বাবাকে নিয়ে এরকম সুন্দর একটি পরিকল্পনা নিঃসন্দেহে অনেক ভালো একটি উদ্যোগ। এটি তৈরির কাজে সারোয়ার শুভ আমাদের বাড়িতে এসেছিলেন। ঈগল মিউজিক কে ধন্যবাদ।”