২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্তের রঙে রঙিন তারকারা

রঙিন সাজে বসন্ত বরণ করছেন তারকারা । সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়লো সেই রঙ ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2018, 08:13 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

উৎসবের আমেজেই বসন্তের প্রথম দিনটিকে উদযাপন করছেন তারকারা। অনেকে গায়ে বাসন্তী রঙের শাড়ি জড়িয়ে, মাথায় ফুলের মুকুট সাজিয়ে শহরজুড়ে চষে বেড়িয়েছেন।

বসন্তের সাজে নিজেদের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। জানিয়েছেন দিনটিকে ঘিরে নিজের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা।

নিজের ছবি ফেইসবুকে পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে/ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ/আমার বাড়ি আসে।’

 

আমেরিকায় বসে বসন্তের প্রথম দিনটি উদযাপন করলেন সংগীতশিল্পী এসআই টুটুল। তার সঙ্গে যোগ দিয়েছিলেন আরেক অভিনেত্রী নাফিজাও। ফেইসবুকে কিছু ছবি পোস্ট করে টুটুল লিখেছেন, “এই দেশে হলুদ পাঞ্জাবী পাওয়া বেশ কষ্টকর। একই রকম তিনটা ড্রেস খুঁজে পেলাম, ওটা পরেই ফাল্গুনকে আমন্ত্রণ জানালাম। আমার এ ফাগুন বিরহের কারণ আমি দেশ থেকে অনেক দূরে। শিখতে এসেছি ভাল কিছু । সবাইকে জানাই শুভ বসন্ত।”

 

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেন, “ফাল্গুন মাস এলেই অনুভব করি চারিদিক সবুজ আর সবুজ।আর যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। আর পলাশ ফুল মনে করিয়ে দেয়, এটা ভাষা আন্দোলনের মাস।

সবাইকে বাসন্তী শুভেচ্ছা। সবাই দেশের নাটক দেখবেন।দেশের চ্যানেল দেখবেন এবং দেশের সিনেমা বেশি বেশি দেখবেন প্লিজ।”

 

অভিনেত্রী পরীমনি লিখেছেন, “ফুলের শহর, শহরের ফুল, ফুলের ফাল্গুন, ফাল্গুনের ফুল”।

 

চিত্রনায়িকা মাহিয়া মাহি এক গাছি চুড়ি ও একটি শাড়ির ছবি ফেইসবুকে শেয়ার করে লিখেছেন, ‘আমার ফাল্গুন’।

 

অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের ছবিটি পোস্ট করে সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন।