২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেলের ‘কেউ তো ছিল’

ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হচ্ছে সোহেল মেহেদীর ‘কেউ তো ছিল’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 07:54 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

‘কেউ তো ছিল খুব গোপনে/ তোমার মনের কাছে’ এমন কথার নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী সোহেল মেহেদী। দেড় যুগেরও বেশী সময় ধরে বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। প্রকাশিত হয়েছে ৬টি একক অ্যালবাম।

তরুণ মুন্সীর কথা ও সুরে ‘কেউ তো ছিলো’ গানটির সংগীতায়োজনে ছিলেন তরুণ মুন্সী এবং রোমান। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

গানটিতে সোহেল মেহেদীর সাথে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী নিছাকে। আছেন শিশু শিল্পী সায়মাও। গল্পনির্ভর মিউজিক ভিডিওটির কাহিনি লিখেছেন মৌমিতা বিশ্বাস।

গানটি প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন,“প্রতিটি মানুষের জীবনেই প্রেমের স্মৃতি থাকে। ‘কেউ তো ছিল’ গানের ভিডিওতে একজন প্রেমিকের অতীত এবং বর্তমানকে তুলে ধরা হয়েছে। আর গানটির মাঝেও আছে গভীর আবেগ। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে গানটি ।”

১ ফেব্রুয়ারি ইউটিউবে গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’।

পাশাপাশি গানটি শ্রোতারা শুনতে পাবেন ধ্রুব মিউজিক স্টেশনের ওয়েব সাইট, জিপি মিউজিক, রবি ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।