ইরেশ-মিমের বিয়ের ‘কথাবার্তা চলছে’
আংটি বদল করেছেন ইরেশ যাকের ও ছোটপর্দার উঠতি অভিনেত্রী মিম রশীদ। হাত বদল হওয়া সেই আংটির একটি স্থিরচিত্র শুক্রবার ইন্সটাগ্রামে প্রকাশ করেন তারা।
তবে শনিবার ইন্সটাগ্রাম থেকে আংটির ছবিটি সরিয়ে নেন। বিয়ে নিয়ে লুকোছাপার আশ্রয় নিয়েছেন তারা। ‘কবুল’ বলার আগ পর্যন্ত টু শব্দও করতে আগ্রহী নন ইরেশ-মিম।
বিষয়টি নিয়ে মিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। শনিবার সন্ধ্যার পর পাওয়া গেল ইরেশ যাকেরকে।
গ্লিটজকে শুধু এতটুকু জানালেন, পারিবারিকভাবে কথাবার্তা চলছে। এখনও বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বিয়েটা হোক তারপর বিস্তারিত তথ্য জানাবেন তিনি।
তারকা দম্পতি আলী যাকের-সারা যাকেরের পুত্র ইরেশ যাকের বাবা-মার পথ ধরেই কাজ শুরু করেন ছোটপর্দায়। পাশাপাশি বড়পর্দায়ও দেখা গেছে তাকে। ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
মিম রশিদ ব্যক্তিগত জীবনে জনপ্রিয় অভিনেত্রী মিথিলার ছোটবোন। ২০১৪ সালের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজাকে বিয়ে করেন তিনি। গত বছরের শুরুর দিকে অমিতাভের সঙ্গে বিচ্ছেদ ঘটে তাদের।
