তেহরানে তিনটি বড়ো পুরস্কার পেল ‘সুলতান’
আলী আব্বাস জাফর পরিচালিত সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ যখন বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখনই ‘সুলতান’ নিয়ে এলো আরেক খুশির খবর ।
তেহরান আন্তর্জাতিক ক্রীড়া-চলচ্চিত্র উৎসবে সালমান খান-আনুশকা শর্মা অভিনীত ছবিটি জয় করেছে সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কার ।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, আলী আব্বাস জাফর পরিচালিত ২০১৬সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত ‘সুলতান’ তেহরান আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবে জয় করেছে তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার ।
সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সালমান খান, সেরা অভিনেত্রী হিসেবে আনুশকা শর্মা এবং সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন আলী আব্বাস জাফর ।
বলিউড ট্রেড-গুরু রমেশ বালা এক টুইটে খবরটি জানিয়েছেন ।
হরিয়ানার বিখ্যাত কুস্তিগির সুলতান আলী খানের ক্রীড়া এবং পারিবারিক জীবনের উপর আধারিত ‘সুলতান’ সিনেমাটি ২০১৬তে মুক্তি পেয়েছিল ।
৮০কোটি রুপি বাজেটের এই ছবিটি প্রায় ৫৯০কোটি রুপি আয় করে সেই সময় ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ।
বোঝাই যায় আলী আব্বাস জাফর-সালমান খান জুটির ছবি মানেই বক্স অফিসে নতুন রেকর্ড ।
আলী আব্বাসের পরবর্তী সিনেমা ‘ভারত’-এ সালমানকে দেখা যাবে এক নতুন রূপে । ২৫বছর বয়সী এক তরুণের ভূমিকায় অভিনয় করবেন তিনি ।
