২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহসের কণ্ঠে সঞ্জীবের ‘তোমাকেই বলে দেবো’

সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গান ‘আমি তোমাকেই বলে দেবো’ গানটি নতুন করে শ্রোতাদের সামনে আনছেন তরুণ কণ্ঠশিল্পী সাহস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 06:02 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ৫৫তম জন্মদিন আগামীকাল ২৫ ডিসেম্বর। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই গাওয়া জনপ্রিয় গান ‘আমি তোমাকেই বলে দেবো’ কাভার করলেন এ প্রজন্মের শিল্পী সাহস মোস্তাফিজ। মূলত লোক ঘরানার গান গাইয়ে এ শিল্পীর ব্যান্ড ‘গানকবি’।

সাহস বললেন, “সঞ্জীব দা’র প্রতি অপরিসীম শ্রদ্ধা থেকেই গানটি কাভার করা। প্রিয় শিল্পী বাপ্পা মজুমদার ও জয় শাহরিয়ারের অনুপ্রেরণায় এ গানটি কাভার করবার সাহস পেয়েছি।”

ফরহাদ-এর পিয়ানোতে সাহসের এ গানটির ভিডিও প্রকাশ করছে ‘আজব কারখানা’। গানটির ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী এবং নাবিদ সালেহীন নিলয়।

২৫ ডিসেম্বর রাতে আজব কারখানার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।