লোক নাট্যদলের দ্বিতীয় পাঠাভিনয় উৎসব
বাংলাদেশে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাঠাভিনয় উৎসব’ ২০১৭।
লোক নাট্যদলের উদ্যোগে ১৭ ও ১৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে ১৩টি নাট্যদলের ১৩টি নাটকের নির্বাচিত অংশ পাঠ করবেন থিয়েটার অঙ্গনের প্রবীণ ও নবীন শিল্পীরা।
গ্লিটজকে দলটির মুখপাত্র রুবেল শংকর জানান, উৎসবের প্রথম দিন পাঠ করা হবে- থিয়েটার আর্ট ইউনিট-এর ‘কোর্ট মার্শাল’, সংলাপ গ্রুপ থিয়েটার- এর ‘মানব সুরৎ’, পদাতিক নাট্য সংসদ (টিএসসি)-এর ‘তারামন বিবি’, তির্যক যশোর-এর ‘জৈনক আতর আলী ও একটি মামদো ভূতের কেস্সা’, বাংলাদেশ থিয়েটার-এর ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল-এর ‘তোরা সব জয়ধ্বনি কর’ নাটকগুলো।
উৎসবের দ্বিতীয় দিন পাঠ করা হবে নাট্যতীর্থ-এর “দ্বীপ”, উদীচী (নাটক বিভাগ)-এর “রাজনৈতিক হত্যা”, বগুড়া থিয়েটার-এর “কথা পুন্ড্রবর্ধন”, স্বপ্নদল-এর ‘ডাকঘর’, দৃষ্টিপাত নাট্যদল-এর ‘জ্বালা’, শব্দ নাট্যচর্চা কেন্দ্র-এর ‘ঠিকানা’, রাজশাহী থিয়েটার-এর ‘দেওয়ানা মদিনা’, লোক নাট্যদল-এর ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকগুলো।
চলতি বছর ২৮ ও ২৯ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বসেছিলো দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম আসর। প্রথম আয়োজনে ১৬টি নাট্যদলের ১৬ নাটকের নির্বাচিত অংশ পাঠ করা হয়।
