‘রেইস থ্রি’র শুটিং শুরু করলেন সালমান
শুটিং শুরু হলো ‘রেইস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘রেইস-থ্রি’র।
প্রথমবারের মতো ‘রেইস’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে চলেছেন সালমান খান। এ নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। আগের দুই কিস্তির নিয়মিত মুখ সাইফ আলী খানের সঙ্গে এবারের সিনেমায় ‘ভাইজান’-এর বিপরীতে দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্ডেজকে। ‘রেইস-থ্রি’তে সালমানের আবির্ভাবে বদলে দেবে এ ছবির এতদিনের চেহারা- এমনটাই ধারণা করছেন সবাই।
সম্প্রতি টুইটারে ‘রেইস-থ্রি’র মহরতের ছবি প্রকাশ করেছেন সালমান নিজেই। ছবিতে সালমান-জ্যাকুলিনের পাশাপাশি দেখা গেছে পূজা হেগ, ববি দেওল সহ আরও অনেককে।
শুরুতে এ সিনেমায় সালমানের অভিনয় নিয়ে নিশ্চিত ছিলেন না পরিচালক রেমো ডি’সিুজা। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি খুব করে চাইছি সালমান যেন আমাদের সঙ্গে যুক্ত হন। ‘রেইস’ টিমে প্রথম থেকেই তাকে চেয়েছি আমি। তার ব্যস্ততার কারণেই সেটা সম্ভব হয়নি। আশা করছি এবারে তাকে আমাদের সঙ্গে পাব।”
সামনেই আসছে সালমান খানের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। এতে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের বিপরীতে দেখা যাবে তাকে।
