২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দেশে ৮১ প্রেক্ষাগৃহে ‘ডুব’

২৭ অক্টোবর তিন দেশের ৮১টি প্রেক্ষাগৃহে ‍মুক্তি পাচ্ছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ডুব’। তথ্যটি জানিয়েছে ছবিটির বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 10:08 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

বাংলাদেশের ৩৯, ভারতের ৩৪ ও অস্ট্রেলিয়ার ৮টি সিনেমা হলে ছবিটি মুক্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। মুক্তির আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার কোয়েস্ট মল আইনক্সে প্রিমিয়ারে যোগ দিয়েছেন অভিনেতা ইরফান খান, পার্ণো মিত্র, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ অন্যান্য কলাকুশলীরা। এর আগে দেশটির গণমাধ্যমের মুখোমুখি হন ইরফান-পার্ণো।

৮ অগাস্ট সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে রুশ সাপ্তাহিক ‘কমেরসান্ত উয়েকেন্ড’ জুরি পুরস্কার পেয়েছে। পাশাপাশি আরো বেশ ক’টি চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান।