২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

প্রদান করা হল ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’

চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হকের স্মৃতির স্মরণে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেলেন চলচ্চিত্র পরিচালক আবদুল লতিফ বাচ্চু এবং চলচ্চিত্র সাংবাদিক নরেশ ভূঁইয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 07:58 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

২৬ অক্টোবর দুপুরে ঢাকার একটি অভিজাত হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বিশেষ অতিথি ছিলেন মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন কেকা ফেরদৌসী।

অনুষ্ঠানের শুরুতে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, আলী ইমাম, আজিজুর রহমান, নুরুল আলম বাবু, আল মনসুর, আবু সায়ীদ, কনা রেজা প্রমুখ। সঞ্চালনা করেন মৌসুমী বড়ুয়া।

এরপর অতিথিরা পুরস্কার প্রাপকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেন। পুরস্কার প্রাপকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফজলুল হক পরিবারের সদস্য ও চ্যানেল আই এর পরিচালক মুকিত মজুমদার বাবু।

অনুষ্ঠানে দেখানো হয় ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে নির্মিত ‘সম্মুখযাত্রী’ নামের একটি প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল হক পরিবারের সদস্যবৃন্দ ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।