শাস্ত্রীয় সংগীত শিল্পী গিরিজা দেবী আর নেই
উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের খ্যাতিমান শিল্পী বিদুষী গিরিজা দেবী মারা গেছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে কলকাতার বিএম বিড়লা হাসপাতালে তার মৃত্যু হয় বলে আনন্দবাজারসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
৮৮ বছর বয়সী গিরিজা দেবী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বেনারস ও সেনিয়া ঘরানার শিল্পী গিরিজা দেবী ১৯২৯ সালে বারাণসীতে জন্মগ্রহণ করেন। হিন্দুস্তানি ধ্রূপদী সংগীতকে তিনি ভিন্ন এক মাত্রা এনে দিয়েছিলেন।
গিরিজা দেবী
ছয় দশকের বেশি বর্ণাঢ্য সংগীত জীবনে গিরিজা দেবী অর্জন করেছেন বহু পুরস্কার ও সম্মাননা, যার মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, সংগীত নাটক আকাদেমি পুরস্কার এবং সংগীত নাটক আকাদেমি ফেলোশিপ।
প্রতিষ্ঠাকাল থেকে কলকাতা আইসিটি সংগীত রিসার্চ একাডেমিতে সংগীত গুরু ছিলেন তিনি। ঢাকায় বেঙ্গল ক্ল্যাসিক্যাল উৎসবে তিনবার এসেছিলেন দেবী গিরিজা প্রসাদ।
