২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা ভোঁসলের সেরা সাত

৮৪ বছর বয়সে পা রাখলেন ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে। জন্মদিনে দেখুন এ খ্যাতিমান সংগীতশিল্পীর সাড়াজাগানো গানগুলো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 07:09 PM

Updated : 19 Aug 2022, 05:31 PM

১৯৪৩ সাল থেকে সংগীতে ক্যারিয়ার গড়লেও প্লেব্যাক শিল্পী হিসেবে আশা ভোঁসলের অভিষেক ঘটে ১৯৪৮ সালের ‘চুনারিয়া’ সিনেমার মাধ্যমে। প্রথম প্লেব্যাক গান ‘সাভান আয়া’ দিয়েই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। প্রায় ছয় দশক ধরে দর্শক মিষ্টি ও সুরেলা কন্ঠের যাদুতে দর্শক মাতিয়ে চলেছেন এ খ্যাতিমান সংগীত তারকা। প্লেব্যাকের পাশাপাশি শাস্ত্রীয় সংগীত, লোকসংগীত, কাওয়ালি ও রবীন্ত্রসংঘীতের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি।

গানের জন্য ভারত সরকারের সবোর্চ্চ সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে’ ও ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার সাড়াজাগানো প্রেমের গান নিয়ে সাজানো হলো এ প্রতিবেদন।

১. চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো

১৯৭৩ সালের সিনেমা ‘ইয়াদো কি বরাত’য়ের এ গানটিতে গিটার হাতে আধুনিকা জিনাত আমানের অনবদ্য অভিনয় ও আশা ভোসলের দুর্দান্ত গায়কী মুগ্ধ করবে শ্রোতাদের।

 

২. আভি না যাও ছোড় কার

‘হাম দোনো’ ছবিতে মোহাম্মদ রাফি ও আশা ভোসলের যুগল কন্ঠে দেবানন্দ ও নন্দা অভিনীত মিষ্টি প্রেমের এ গানটি আজও মুগ্ধ করে শ্রোতাদের।

 

৩. ইন আঁখো কি মাস্তি কে

১৯৮১ সালের ‘উমরাও জান’ সিনেমার এ গানটি সুর ও তালের জন্য সমাদৃত দর্শক মহলে। আশা ভোসলের সুরেলা কন্ঠে ও রেখার নাচের তালে এ গানটি ভালো লাগবে সবারই।

 

৪. মেরা কুছ সামান

১৯৮৭ সালের ‘ইজ্জত’ ছবির জনপ্রিয় এ গানটিতে আর ডি বর্মনের সংগীতায়োজনে আশার কন্ঠে গাওয়া বিরহের এ গানটি মুগ্ধ করবে দর্শককে।

 

৫. পিয়া তু আব তো আজা

১৯৭১ সালের থ্রিলার ছবি ‘কারাভান’য়ের এ গানটির জন্য স্মরণীয় হয়ে আছেন আশা ভোসলে। আর ডি বর্মনের সুর ও সংগীতায়োনে অসাধারণ এ গানটিতে আশার কন্ঠের মাদকতা মুগ্ধ করবে দর্শককে।

 

৬. অ্যায় মেরা দিল

অমিতাভ বচ্চন, জিনাত আমান, হেলেন প্রমুখ অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ডন’য়ের এ গানটির জন্যও বিখ্যাত হয়ে আছেন আশা ভোসলে।

 

৭. রঙিলা রে

আমির খান ও উর্মিলা মাতর্ন্ডকর অভিনীত ১৯৯৫ সালে ‘রঙিলা’ ছবির এ গানটি আশা ভোসলের ব্যতিক্রমধর্মী গায়কীর জন্য আজও দর্শকপ্রিয়।