ছোটপর্দায় ঈদের দিনের বিশেষ সংগীতানুষ্ঠান
ঈদ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সেজেছে ছোটপর্দা। উৎসব রাঙাতে তারকাবহুল সংগীতানুষ্ঠানে দর্শকমন হরণ করে নিতে চ্যানেলগুলোর আয়োজনসূচীতে থাকছে নানা চমক। গ্লিটজ পাঠকদের জন্য অনুষ্ঠানগুলোর সময়সূচী উপস্থাপিত হলো-
গান বাংলা টিভি
রাত ৯টা: উইন্ড অব চেঞ্জ—সিজন ২, গাইবেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, বারী সিদ্দিকী, সুবীর নন্দী, কৌশিক হোসেন তাপস, জানে আলম, অদিতি মহসিন, চিশতী বাউল, হৃদয় খান, পথিক নবী, বেলাল খান, লুইপা, শামীম ও ব্যান্ড চিরকুট।
এটিএন বাংলা
রাত ১০টা ৩০ মিনিট: ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান `মনের মাঝে তুমি'
একুশে টিভি
সকাল ১১টা ৩০ মিনিট: ফোনো লাইভ স্টুডিও কনসার্ট, অংশগ্রহণে রিংকু ও ঐশী।
চ্যানেল আই
বিকেল ৫টা ৪০ মিনিট: ফেরদৌস আরার একক নজরুল সংগীতানুষ্ঠান ‘গীতিময় সেই দিন’
এনটিভি
সকাল ৮টা ৩০ মিনিট: ব্যান্ড স্পেশাল, অংশগ্রহণে সজল, মোল্লা বাবু, বাপ্পী, মেহরাব ও সাব্বির। উপস্থাপনায় আলিফ।
রাত ১২টা ৩০ মিনিট: রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান ‘সাতরং’ |
বৈশাখী টিভি
সকাল ১১টা: সোনালি দিনের স্বর্ণালি গান । দুপুর ১২টা ৩০ মিনিট: নাটকের গান ।
দুপুর ১টা ১৫ মিনিট: শুধু সিনেমার গান |
দেশ টিভি
বিকেল ৩টা: লাইভ অনুষ্ঠান ‘সুর আর গান’, গাইবেন বাদশাহ বুলবুল ও রুমানা ইসলাম।
রাত ১০টা: লাইভ অনুষ্ঠান ‘মিউজিক ফেস্ট’, গাইবেন তপন চৌধুরী।
চ্যানেল নাইন
বিকেল ৫টা ১০ মিনিট: ‘ভাবসাগরের নাইয়া’। গাইবেন সেলিম চৌধুরী ও শাহনাজ বেলী।
এসএ টিভি
সকাল ৮টা ৩০ মিনিট: মিউজিক ভিডিও ।
রাত ১১টা ৩০ মিনিট: বিশেষ সংগীতানুষ্ঠান, গাইবেন সুনিধি চৌহান।
এশিয়ান টিভি
রাত ১১টা: এশিয়ান মিউজিক, গাইবেন এস ডি রুবেল ও লিজা।
দীপ্ত টিভি
‘আমাদের ছবি আমাদের গান’ (সকাল ৮টা ও দুপুর ১২-৩০ মিনিট) : উপস্থাপনায় নওশীন।
