২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণ'র গানে জয় শাহরিয়ার

আসন্ন ঈদে হিউজ স্টুডিও থেকে প্রকাশ পাচ্ছে বর্ণ চক্রবর্তীর কথা ও সুরে জয় শাহরিয়ার-এর গান ‘তুমি আমার নও’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 06:52 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

সাধারণত নিজের কথা ও সুরে গান করেন জয়। এবার তিনি গাইলেন তরুণ গীতিকার ও সুরকার বর্ণ চক্রবর্তীর কথা ও সুরে।

এ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, “বর্ণ  চক্রবর্তী আমার খুব কাছের একজন। ওর গান খুব ভালো লাগে আমার। যে গানটা আমার জন্য করেছে সেটা ভালো লেগেছে বলেই সাত বছর পর অন্যের কথা ও সুরে গাইলাম । ”

অন্যদিকে বর্ণ বললেন, “জয় আমার খুব প্রিয় একজন শিল্পী। আশা করি আমার কথা ও সুর তার কণ্ঠে উপভোগ্য হবে।”

জয় জানান, কিছুদিনের মধ্যেই জিপি মিউজিকে গানটি শুনতে পাবেন শ্রোতারা। এছাড়াও ঈদ এর পরপর গানটির ভিডিও প্রকাশ পাবে ইউটিউব এ।