দেশের শীর্ষ ইউটিউব চ্যানেল ‘বঙ্গবিডি’
গ্রাহক সংখ্যা এবং ভিউয়ের উপর পর্যালোচনা করে দেশের এক নম্বর ইউটিউব চ্যানেলের জায়গা দখল করলো, ‘বঙ্গবিডি’।
ইউটিউব ও স্যোশাল মিডিয়া মনিটরিং এজেন্সী ‘স্যোশালব্লাড’ প্রকাশিত তালিকার শীর্ষ দশটি চ্যানেলের শীর্ষে রয়েছে বঙ্গবিডি। প্রতিষ্ঠানটির ম্যানেজিং আহাদ মোহাম্মদ ভাই বলেন, “আমি একথা জানতে পেরে গর্বিত যে বঙ্গবিডি বাংলাদেশের এক নাম্বার ইউটিউব চ্যানেল হওয়ার স্বীকৃতি অর্জন করতে পেরেছে।”
তিনি আরো বলেন, “বঙ্গ চায় গুনমান সম্পন্ন এন্টারটেইনমেন্ট সবার হাতে হাতে পৌঁছে দিতে এবং ইউটিউবের সাথে আমাদের অংশীদারিত্ব আমাদের সে প্রত্যাশা পূরণে সত্যিই সাহায্য করেছে। আমরা আমাদের লক্ষাধিক গ্রাহকের জন্য শুধু যে কন্টেন্ট প্রযোজনা ও পরিবেশনা করতে চাই তা নয়, সেই সাথে আমরা শিল্পী, প্রযোজক এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলকে সাফল্য অর্জনের পাশাপাশি আরো ভাল কন্টেন্ট প্রযোজনা করতে সাহায্য করবো।”
তালিকার শীর্ষ দশে বঙ্গ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত আরো কয়েকটি চ্যানেল রয়েছে। এর মধ্যে আছে ‘ভাই ব্রাদার্স লিমিটেড’- যার পরিচালক আসিফ বিন আজাদ। চ্যানেলটির দর্শপ্রিয় একটি শো ‘দ্য ইন্টারভিউ উইথ ছোট আজাদ’। অভিনেতা সৌভিক আহমেদের চ্যানেল, ‘গান ফ্রেন্ডস’, চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘টাইগার মিডিয়া’, ও তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল।
তালিকায় অন্যান্য চ্যানেল গুলোর মধ্যে ‘সঙ্গীতা মিডিয়া’ ও ‘সিডি চয়েস’।
