২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেহজাবিনের স্বামীর চরিত্রে তৌসিফ

প্রথমবারের মতো স্বামী-স্ত্রীর চরিত্রে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ তৌসিফ মাহবুব ও মেহজাবিন। নির্মাতা ও অভিনেত্রী তানিয়া আহমেদের ‘মধ্যদুপুর’ নাটকে জুটি বেঁধেছেন তারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 08:05 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

আগে অনেক নাটকেই দেখা গেছে এই জুটিকে। তবে বেশিরভাগ নাটকেই ছিলেন প্রেমিক-প্রেমিকার চরিত্রে। নাটকের গল্পটা সদ্য বিবাহিত দম্পতিদের ঘিরে আবর্তিত হয়েছে।

এই নাটকের মধ্য দিয়েই প্রথমবারের মতো স্বামীর চরিত্রে অভিনয় করলেন তৌসিফ। তার ভাবনায়, “আগে হাজব্যান্ডের চরিত্রে কাজ করিনি। ভেবেছিলাম হয়তো আমাকে মানাবে না। যতবারই হাজব্যান্ডের চরিত্রে অভিনয়ের অফার পেয়েছি, ‘না’ করেছি।”

তাহলে কেন এই নাটকে কাজ করছেন? তৌসিফ জানালেন, “গল্পটা পছন্দ হয়েছে। গল্প শুনেই সিদ্ধান্ত নিলাম কাজটা করা যায়।  নাটকটি নতুন কাপলকে ঘিরে লেখা।”

গতকাল থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয়েছে। আজও চলছে শুটিং। শেষ হবে আগামীকাল। এতে তৌসিফ-মেহজাবিন ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। নাটকটি এবার ঈদে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত হবে।