২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাহুবলী’র প্রচারসত্ত্ব কিনলো নেটফ্লিক্স

যুগান্তকারী ভারতীয় সিনেমা ‘বাহুবলী’র দুটি পর্বই এবারে কিনে নিলো অনলাইন ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স। প্রায় ২৫ কোটি ৫০ লাখ রুপিতে ‘বাহুবলী’র প্রচারসত্ত্ব কিনে নিলো এ প্রতিষ্ঠানটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 07:47 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

ভারতীয় সিনেমার ইতিহাসে কালজয়ী এক নাম হয়েই থাকবে এস এস রাজামৌলির ‘বাহুবলী’ সিরিজ দুটি। একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করা এ সিনেমা এবারে জায়গা করে নিলো নেটফ্লিক্সে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘বাহুবলী দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী দ্য কনক্লুশন’ দুটিরই অনলাইন প্রচারসত্ত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। এছাড়াও ভারতীয় অভিনেতা আমির খান ও শাহরুখ খানের সঙ্গে কনটেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে এ মার্কিন প্রতিষ্ঠানটি।

 

নেটফ্লিক্স’এর টুইটার অ্যাকাউন্টে ‘বাহুবলী’র প্রচারসত্ত্ব কেনার বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির ভাইস-প্রেসিডেন্ট জেসিকা লী বলেন, “যে প্রশ্নটি রাতের পর রাত আপনাদের ঘুম কেড়ে নিয়েছে এবারে তার সমাধান পাবেন নেটফ্লিক্সে!” পোস্টটিতে ‘বাহুবলী’র একটি ছোট ভিডিও যুক্ত করে দেন তিনি।

এছাড়াও চলতি বছর ‘সেকরেড গেমস’, ‘সিলেকশন ডে’, ‘এগেইন’ নামের তিনটি ভারতীয় সিরিজ নির্মাণ করতে যাচ্ছে নেটফ্লিক্স।