২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনু নিগমের সাড়াজাগানো পাঁচটি গান

সনু নিগমের সুরেলা মিষ্টি কন্ঠের সঙ্গে সবাই পরিচিতি। ৩০ জুলাই ৪৪ বছরে পা রাখলেন এ জনপ্রিয় সংগীত তারকা। জন্মদিনে জেনে নিন এ তারকার সাড়াজাগানো পাঁচটি গানের কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 10:13 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

‘ইয়াদ’, ‘জনম’, ‘চান্দা কি ডোলি’, ‘ক্রেজি দিল’ সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানে দর্শকমাত করেছেন সনু নিগম। জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’এর বিচারক হিসেবেও কুড়িয়েছেন প্রশংসা। ক’দিন আগে আজান’কে গুন্ডামীর সঙ্গে তুলনা করে পড়েছিলেন কট্টরপন্থী ধর্মীয় নেতাদের হুমকির মুখেও। ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাকশিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ তারকার সাড়াজাগানো গান নিয়ে এ আয়োজন।

১. ইয়ে দিল দিওয়ানা:

১৯৯৭ সালের সিনেমা ‘পরদেশ’ এর এ গানটি দিয়ে প্লেব্যাকশিল্পী হিসেবে আলোড়ন তোলেন সনু। সুভাষ ঘাই পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান ও মহিমা চৌধুরি। রোমান্টিক এ গানটি আজও রয়েছে শ্রোতাদের প্রিয় গানের তালিকায়।

২. সাতরঙ্গী রে:

মনি রত্নমের ‘দিল সে’ সিনেমার জনপ্রিয় গান ‘সাতরঙ্গী রে’। এ আর রহমানের সংগীত পরিচালনায় শাহরুখ খান ও মনীষা কৈরালা জুটির এ গানে সনুর কন্ঠের মাদকতা মুগ্ধ করেছিলো শ্রোতাদের।

 

৩. সুরজ হুয়া মধ্যম:

২০০২ সালের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কাভি খুশি কাভি গম’এর এ গানটি আজও হিন্দি সিনেমার অন্যতম সেরা রোমান্টিক গান হিসেবে পরিচতি। শাহরুখ-কাজল জুটির এ গানটি রয়েছে শ্রোতাদের প্রিয় গানের তালিকায়।

 

৪. ম্যায় হু না:

২০০৪ সালের সাড়াজাগানো সিনেমা ‘ম্যায় হু না’র টাইটেল সংগীত ‘ম্যায় হু না’। ফারাহ খান পরিচালিত এ ছবির সবগুলো গানই পেয়েছিলো জনপ্রিয়তা। সনুর গাওয়া ‘ম্যায় হু না’ শিরোনামের ধুম-ধাড়াক্কা এ গানটিতে একটু ভিন্ন স্বাদের ছোঁয়া পাবেন দর্শক।

 

৫. আভি মুজ মে কাহি:

‘অগ্নিপথ’ ছবির এ গানের জন্য সেরা প্লেব্যাক শিল্পীর পুরস্কার পান সনু নিগম। হৃতিক রোশান ও প্রিয়াঙ্কা চোপড়ার একটি আবেগঘন দৃশ্যের আবহ সংগীত হিসেবে গাওয়া হয়েছে গানটি। সনুর কন্ঠে করুণ সুরের এ গানটি চোখে পানি এনে দেবে শ্রোতাদের।